শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভয়ানক রূপে দেখা দিলেন কিয়ারা আদভানি

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪.২৬ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কিয়ারা আদভানি। চাহনিতে আতঙ্ক, ভয় স্পষ্ট। এর মধ্যে দেখা গেল, তার চুলের ভেতর দিক থেকে কপালের এসে থামলো কিছু আঙুল। বিদঘুটে সেই হাতসমেত কিয়ারাকে দেখে ভয় পাচ্ছেন দর্শকরা।

কার হাত কিয়ারার মাথায়? তিনি কি ভূত হয়ে গেছেন? নাকি তাকে ভুতে ধরেছে? এরকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। উত্তর পাওয়া যাবে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা দেখার মাধ্যমে। কারণ কিয়ারার এই রূপ মূলত সিনেমাটির মোশন পোস্টারে দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রকাশিত হয়েছে এই মোশন পোস্টার। এতে কেবল কিয়ারাকেই দেখা গেছে। অভিনেত্রী তার ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘রীতের সঙ্গে পরিচিত হও। বোকা হবে না, সে খুব একটা মিষ্টি নয়।’

কিয়ারার অ্যাকাউন্ট থেকে মাত্র পাঁচ ঘণ্টায় এই মোশন পোস্টার ভিডিওতে ভিউ হয়েছে সাড়ে ১৪ লাখের বেশি। হাজার হাজার মন্তব্যে ভক্তরা তাদের অনুভূতিও প্রকাশ করেছেন।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘ভুল ভুলাইয়া’। এতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, আমিশা প্যাটেল, বিদ্যা বালান, পরেশ রাওয়াল, রাজপাল যাদব প্রমুখ।

দীর্ঘ ১৫ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। ‘ভুল ভুলাইয়া ২’ নির্মাণ করেছেন আনিস বাজমি। এতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু প্রমুখ। আগামী ২০ মে সিনেমাটি মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort