সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভারতে সম্মাননা পেলেন চিত্রনায়িকা বর্ষা

  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩, ৩.৪৬ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভারতের মুম্বাইয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা পেলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।

‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে গত ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দেওয়া হয়।

এ বছর বাংলাদেশ থেকে চিত্রনায়িকা বর্ষাকে অভিনয় জগতে তার সফলতার জন্য নির্বাচিত করা হয়েছে। ১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

একই অনুষ্ঠানে রাখিকেও সম্মাননা দেওয়া হয়েছে। এমন প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

অনুষ্ঠান শেষে এরইমধ্যে বর্ষা দেশে ফিরেছেন। এদিকে বর্ষা অভিনীত ‘কিল হিম’ নামে একটি সিনেমা রোজার ঈদে মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন ‘নেত্রী: দ্য লিডার’ নামের একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যথারীতি রয়েছেন অনন্ত জলিল। তাকে দেখা যাবে বর্ষার বডিগার্ডের চরিত্রে। সিনেমাটির কাজ এরইমধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort