শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভাইয়ের সম্পর্কের আগে পেশাদারিত্ব দেখছেন তামিম

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৩ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

তামিম ইকবাল সংবাদ সম্মেলনে অংশ নিতে আসছেন, সঙ্গে হাঁটছেন নাফিস ইকবাল। তামিম ইকবাল সংবাদমাধ্যম কর্মীদের ছুঁড়ে দেওয়া প্রশ্নের জবাব দিচ্ছেন, তার আগে নাফিসই নির্বাচন করে দিচ্ছেন কে প্রশ্ন করবেন তামিমকে। ক্রিকেট জীবনে তামিম-নাফিস দুই জনেই ওপেনার। নাফিসের নামের পাশ ভারি করেছে ‘সাবেক’ শব্দটি। তামিমকে দেশের ক্রিকেটে বর্তমান সময়ে ওপেনিং পজিশনের স্তম্ভ বলা যায়।

বাংলাদেশ ক্রিকেট দলে একসঙ্গে জুটি গড়ে ওপেন করার স্বপ্ন ছিল তামিম-নাফিসের। সে স্বপ্ন পূরণ হয়নি দুই ভাইয়ের। তবে এবার অন্য একখানে জুটি বেঁধেছেন তারা। তামিম বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক, নাফিস লজিস্টিক ম্যানেজারের গুরুদায়িত্বে। দুই ভাইয়ের এই রসায়নটা কেমন জমেছে?

মঙ্গলবার সাগরিকায় এমন প্রশ্নের জবাবে পেশাদারিত্বটাকেই সামনে রাখলেন তামিম, ‘এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করতে হবে। এটা পেশাদার জায়গা, যেখানে পেশাদারিত্বই আগে আসবে, সম্পর্ক পরে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে। বুধবার সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ দল। চট্টগ্রামে ছেলে তামিম ঘরের মাঠে খেলতে নামার আগে জানালেন, চট্টগ্রামের জন্য হৃদয়ে বিশেষ একটি জায়গা আছে তার। গ্যালারিতে বসার সুযোগ পাওয়া সমর্থকদের সামনে নিজেকে উজাড় করে দিতে চান তামিম।

তামিম বলেন, ‘চট্টগ্রামের জন্য আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা আছে। দর্শক থাকলে ভালো। অনেক দিন পর দেশের দর্শকদের সামনে খেলব। দর্শক কখনো কখনো দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠে। আমরা ভালো করি বা খারাপ করি, তারা মাঠে থাকলে সমর্থনের জন্য সর্বোচ্চটুকু করে যান। আমি আমার সেরাটা চেষ্টা করব। বিপিএল ভালো গেছে মানে এই না এই সিরিজও অনেক ভালো খেলব। প্রক্রিয়া ঠিক রেখে চেষ্টা করব, দেখা যাক ফলাফল কী হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort