শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

বিশ্বসেরা অলরাউন্ডারদের দাম নেই আইপিএলে!

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৪ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

আইপিএল ২০২২ আসর শুরুর আগে চলছে মেগা নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজির সবগুলো তাদের দল গোছাচ্ছে। এবারের নিলামে টাকার ছড়াছড়ি হচ্ছে বেশ।

নতুন, পুরাতন ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল ভারী করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

তবে অবাক করার বিষয় হলো আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবিকে নিতে আগ্রহী দেখায়নি কোনো দল। ফলে তারা দুইজন অবিক্রীত থেকে যান।

কিন্তু টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয়স্থানে আছেন মোহাম্মদ নবি ও সাকিব আল হাসান।

অথচ বিশ্বসেরা দুই অলরাউন্ডারই মেগা নিলামে পেলেন না কোনো দল।

ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকেডা জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না। কারণ এই সময়টায় বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা।

যেহেতু সাকিব লম্বা সময় থাকতে পারবেন না। তাই তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি বলে মনে করছেন সকলে।

কারণ নয়ত গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল সাকিবকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হবে। কিন্তু এর কিছুই হলো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort