শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

বিপিএলে দল পেলেন সাকিব-মোস্তাফিজ-নাসুম

  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৫.০৯ এএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।

টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

তার আগেই বিপিএলে দল পেয়ে গেলেন জাতীয় দলের অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তকে ডিরেক্ট সাইনিং হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি।

নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিং হিসেবে প্রতিটি দল একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়েই নাসুমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, ‘চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল (ঠাঁই হয় নাসুমের)। টি-টোয়েন্টি ফরম্যাটের অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের ওপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।’

তারা আরো লিখেছে, ‘আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন- বাকি গল্পটা এরকম।’

এদিকে নাসুমের মতোই বিপিএলে ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান। সাকিবকে টেনেছে বরিশাল ফরচুন ও মোস্তাফিজকে দলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।

২০১৯-২০ মৌসুমে হওয়া সবশেষ বিপিএলে চট্টগ্রামের হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন নাসুম। যেখানে ৭.২৬ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৬.৬৩ ইকোনমি রেটে ২২ উইকেট নিয়েছেন সিলেটের এই স্পিনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort