শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

বন্দরে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩.৪৬ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

নিহতরা হলেন: রাজধানীর হাজারীবাগ এলাকার খলিল মিয়ার দুই সন্তান মো. আশিক (১২) ও মো. আরিয়ান (১০)।

তাদের বাবা খলিল মিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের স্বজনদের বরাতে ওসি আশরাফ উদ্দিন বলেন, বন্দরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই শিশু। বিকেলে ব্যাডমিন্টন খেলার পর শরীরে বালু লাগায় পুকুরে গোসল করতে নামে তারা। কিন্তু সাঁতার না জানায় দুই শিশুই গভীরে তলিয়ে যায়।

সাথে থাকা তাদের মামাতো ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে আরিয়ানের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের চেষ্টায় রাত আটটার দিকে আশিকেরও মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় পরিবারের কোনো প্রকার অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort