মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফের মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে ইংল্যান্ডে

  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৩.৪৮ এএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে ইংল্যান্ডে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাভিদ জানান, আগামী মঙ্গলবার থেকে জনপরিবহন ও মার্কেটে মাস্ক পরা বাধ্যতামূলক।

সাজিদ জাভিদ বলেন, যুক্তরাজ্যের চারটি প্রদেশ সম্মত হলে বিদেশ থেকে আসা সবার জন্য যত দ্রুত সম্ভব পিসিআর পরীক্ষা বাধ্যতামূলত করা হবে।

এদিকে, যুক্তরাজ্যে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ওমিক্রন শনাক্তের পর ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির (ইউকেএইচএসএ) পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় রোববার ভোর চারটা থেকে মালাউই, মোজাম্বিক, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলাকে রেডলিস্টে যোগ করবে ব্রিটেন।

করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কারণে শাস্তি পেয়েছ বলে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এটা দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দেওয়ার মতো বিষয়।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort