সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফের একই ছাদের নিচে রাহুল-প্রিয়াংকা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৩.৩৩ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন টলিউডের আলোচিত তারকা দম্পতি রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং প্রিয়াংকা সরকার। রাহুল-প্রিয়াংকার দাম্পত্য জীবনে নানা জটিলতার খবর কম শোনা যায়নি।

তবে এবার সব জটিলতাকে দূরে সরিয়ে, একমাত্র পুত্র সহজের মুখ চেয়ে বিচ্ছেদ ভুলে ফের একই ছাদের নিচে থাকতে চলেছেন জনপ্রিয় এই তারকা জুটি। ২০১৮ সাল থেকে তাদের মধ্যে যে আইনি লড়াই চলছিল তাও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন রাহুল ও প্রিয়াংকা।

 

রাজ চক্রবর্তীর ‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় রাহুল-প্রিয়াংকার জুটি। এরপর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন ছড়ায়। সেই সময় রাহুল-প্রিয়াংকা জুটি বেঁধে অনেক সিনেমা দর্শককে উপহার দিয়েছেন। পরবর্তী সময় দুজনে বিয়েও করেন। বিবাহিত জীবন বেশ সুখেই কাটছিল। কিন্তু সহজের জন্মের পর দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। দাম্পত্য অশান্তির কারণে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তারকা দম্পতি। প্রিয়াংকার অভিযোগ ছিল, রাহুল অত্যাচার করেন তার উপর।

সম্পর্কের ইতি টানলেও, রাহুলকে মাঝে মধ্যেই দেখা যেত, ছেলে সহজের সঙ্গে সময় কাটাতে। ছেলের মুখ চেয়ে কয়েকবার সহজ এবং রাহুলের সঙ্গে একই ফ্রেমে ধরাও দিয়েছেন প্রিয়াংকা। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এক হতে চলেছেন এই তারকা জুটি? যদিও সেই প্রশ্নের উত্তর এতদিন মেলেনি।

 

 

তবে এবার রাহুল নিজেই সংবাদমাধ্যমকে তার এবং প্রিয়াংকার একসঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সময়কে রাহুল বলেন, ‘মামলা আর চালাব না, অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো আমরা মেমোরান্ডামে সইও করেছি। দুই পক্ষের আইনজীবীদের জানিয়ে রাখা হয়েছে। কারণ আদালতে যাওয়ার পরবর্তী তারিখ জুলাইতে। আমাদের এই সিদ্ধান্তের আইনি ঘোষণা হবে তখনই। আমাদের জন্য সহজ কষ্ট পাবে, সেটা চাইনা। আমরা একসঙ্গে থাকবো জেনে ভীষন খুশি সহজ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort