রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ফতুল্লায় গ্যাস রাইজার বিস্ফোরণে পুড়ল ঘর

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৫.৫৯ এএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে টিনশেডের তিনটি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ফতুল্লার লালখাঁ এলাকার কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরের মালামাল পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুর তিনটার দিকে কাশেম মিয়ার বাড়ির গ্যাস লাইনের রাইজার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুন টিনশেডের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ভাড়াটিয়াদের তিনটি ঘরের ভেতরে থাকা বেশকিছু আসবাবপত্র। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ল²ীকান্ত দাস, রবীন্দ্র ও অঞ্জু দাস।
আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ-ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কেউ আহত হয়নি তবে লক্ষাধিক টাকার মতো আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort