সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রশংসা কুড়াচ্ছেন সামিরা খান মাহি

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২, ৪.০৭ এএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি। গেল ঈদে তার অভিনীত কিছু নাটক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে তার অভিনীত ‘হাঙ্গর’ নাটকটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। মুশফিক আর ফারহানের সঙ্গে সামিরার জুটি হওয়া নাটকটি এরইমধ্যে ৫৪ লাখের বেশি ভিউয়ার পেয়েছে।

অন্যদিকে ‘প্রয়োজন’ নাটকে মাহির লুক-অভিনয় নজর কেড়েছে। এই নাটকেও মাহির বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এতে দুজনের অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়েছে। ইউটিউবে নাটকটি ভিউয়ার পেয়েছে ৪৭ লাখের বেশি।

এদিকে ঈদের পর এ অভিনেত্রী একটি কাজের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন। সেটা হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার নাম ‘চিড়’। পরিচালনায় অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। এটিই চমকের পরিচালিত প্রথম কাজ। মূলত ফেস্টিভ্যালের জন্যই নির্মাণ করা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘ঈদের পর প্রথম কাজ শুরু করলাম। এটি পরিচালনা করছে চমক। তার প্রথম পরিচালনা। খুব ভালো একটি প্রোডাকশন হচ্ছে। এখানে আমি ও সৌমী অভিনয় করছি। দু’জন বান্ধবীর একসঙ্গে বেড়ে ওঠা ও তাদের জীবনের নানা বাকবদল নিয়ে এর গল্প গড়ে উঠেছে। মজার বিষয় হলো- এর শুটিংয়ে সবগুলোই মেয়ে। পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন থেকে শুরু করে প্রতিটি জায়গাতেই কাজ করছেন নারী। এটা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort