মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশ এগিয়ে যাচ্ছে: মন্ত্রী গাজী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৪.০৪ এএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রী বস্ত্রখাতসহ সব ব্যবসায়ীদের মাঝে আর্থিক প্রণোদনা ঘোষণা করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে সাহসী সিদ্ধান্ত নেন। ফলে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশ মহাবিপর্যয় কাটিয়ে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার (১ মার্চ) বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘১৯তম ঢাকা আন্তর্জাতিক ফেবরিক শো ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় ঢাকায় নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিজেএমইএ-এর সহ-সভাপতি মো. শহীদুল আজিম, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ উন্নত সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন। এ লক্ষ্যে তিনি রূপকল্প ঘোষণা করে বাংলাদেশকে সমৃদ্ধির কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বস্ত্রখাত ও বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক। তার প্রত্যক্ষ নির্দেশনা ও অনুপ্রেরণায় বস্ত্রখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিকাশ ঘটেছে।

ব্যবসায়ীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মাথায় রেখে নতুন নতুন পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পণ্য বহুমুখীকরণ, রপ্তানির বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের প্রদর্শনী বারবার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বস্ত্র ও পাটমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort