মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাকিস্তানে জিম্মি উদ্ধার অভিযান শেষ, নিহত ৩৩ জঙ্গি

  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৩.১২ এএম
  • ৩১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অবরুদ্ধ কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) সেন্টারে জিম্মি উদ্ধারে অভিযান শেষ করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার এ অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিন দিন আগে সিটিডি সেন্টারটি অবরুদ্ধ করে কর্মকর্তাদের জিম্মি করে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। কারাগারের মতো এই সেন্টারটিতে গ্রেপ্তার জঙ্গিদের রাখা হয়। বন্দী জঙ্গিরা গত রোববার কারা ভবনটির নিয়ন্ত্রণ নেয়। এসময় তারা নিরাপত্তা বাহিনীর বেশ কয়েক সদস্যকে জিম্মি করে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, জঙ্গিরা নিরাপদে আকাশপথে আফগানিস্তানে যাওয়ার দাবি করেছিল।

ন্যাশনাল অ্যাসেম্বলিতে খাজা আসিফ বলেছেন, ‘দুপুর আড়াইটার মধ্যে এসএসজি কম্পাউন্ডটি খালি করে দিয়েছে। সব জিম্মিকে মুক্ত করা হয়েছে।’

জঙ্গিরা একটি দলের অংশ নয়, বরং তারা বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সদস্য উল্লেখ করে তিনি জানান,কম্পাউন্ডের ভিতরে ৩৩ জন গ্রেফতার সন্ত্রাসী ছিল এবং তাদের মধ্যে একজন কেন্দ্রে অবস্থানরত এক নিরাপত্তা কর্মীকে পরাস্ত করেছিল। পরে সে তার অস্ত্র ছিনিয়ে নেয় এবং পরে সন্ত্রাসীরা কেন্দ্রটি দখল করে নেয়।

পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) একটি বিশেষ ইউনিট এই অভিযান চালিয়েছে। অভিযানে ১০ থেকে ১৫ জন কমান্ডো আহত হয়েছেন এবং দুজন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort