সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

‘নিজের কথা মুখ ফুটে বলতে পারি না’

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১.২৭ এএম
  • ১২২ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। টেলিভিশন ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ তে পাখি ঘোষ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। প্রতীম ডি. গুপ্তা পরিচালিত ‘লাভ আজকাল পরশু’ সিনেমায় তিস্তা চরিত্রে অভিনয় করে বড় পর্দায় পা রাখেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতার পরবর্তী ছবি ‘ফেলুবক্সী’-তে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার চরিত্রটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে শুধু সাজগোজের কথা ভাবে, বাবলি, চার্পি একটা ক্যারেক্টার। কিন্তু আদতে সে মাথা ঘামায় ফেলুর কেসগুলোকে নিয়ে।’

‘ফেলুকে দেখেও মনে হয় সে খেতে ভালোবাসে, মজার মানুষ। কিন্তু আদতে সেও নিজের কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস। তারা বাইরে থেকে এক রকম আবার ভিতর থেকে আলাদা।’

চরিত্রটা করার সময়ে নিজের সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া প্রসঙ্গে মধুমিতার ভাষ্য, ‘আমি নিজের প্রশংসা করতে পারি না। নিজের কথা মুখ ফুটে বলতে পারি না। খুব কাজ করছি, দারুণ কিছু করছি, এটা দেখাতে পারি না। এটাই সব থেকে বড় মিল আমার সঙ্গে দেবযানীর। এ ভাবেই আমি চরিত্রটার সঙ্গে কানেক্ট করতে পেরেছি।’

এরপর অভিনেত্রী বলেন, ‘এখন এমন ফটোশুট করতে চাই যা মিনিংফুল। কারণ সব ধরনের লুকে নিজেকে দেখা হয়ে গিয়েছে। তাই ফটোশুটে কেউ যেন পাখি বা ইমনকে না খোঁজেন। তারা যেন মধুমিতাকেই দেখতে পান সেই চেষ্টা করি।’

শেষে মধুমিতার কথায়, ‘অনেকেই মনে করেন রিভিলিং পোশাক পরা বা নিজের একটা স্টেটমেন্ট প্রতিষ্ঠা করাই হয়ত আমাদের প্রাথমিক পছন্দ। আমি বলব এমন ফটোশুট করতে চাই, যা হিউম্যান বিয়িং হিসেবে আমাকে উন্নত করে। শুধুমাত্র ফ্যাশনের দৃষ্টিভঙ্গিতে পুরোটা দেখতে চাই না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort