সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজের একাধিক প্রেম নিয়ে যা বললেন পরীমনি

  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪.৩৫ এএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে নিজের জীবনে আসা একাধিক প্রেম নিয়ে কথা বলেছেন তিনি।

বর্তমানে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ এবং ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন পরী।

প্রেম নিয়ে প্রশ্ন করা হলে পরী বলেন, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আরেকটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’

যখন তিনি নায়িকা হননি তখন দূর-সম্পর্কের এক ভাইকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্ক টেকেনি। তার দুই বছর পরে ফেরদৌস কবীর সৌরভ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখেন পরীমনি। পরে সৌরভের সঙ্গেও বিচ্ছেদ হয় তার।

ক্যারিয়ারের প্রথমদিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে তার সঙ্গে বিয়ে হয়নি। এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। অবশেষে তা ভেঙে যায়।

২০২১ সালের মার্চ মাসে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরী। সেই বিয়ে তিন মাসও টেকেনি। তারপর এই নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort