বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

না.গঞ্জে এসে খাদ্যমন্ত্রী ‘দেশে চালের কোনো অভাব নেই’

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৪.৪৪ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

দেশে চালের কোনো অভাব নেই। বর্তমানে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ সরকারি চাল মজুত আছে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, চাল নিয়ে খেলতে যাবেন না। আগুনে হাত দেবেন না, তাহলে হাত পুড়ে যাবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে বৃহস্পতিবার সকালে এ কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দেশব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচি ও নগরের চাষাঢ়ায় ওএমএস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি ছিলেন তিনি।

মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেশে চালের কোনো অভাব নেই। এ কারণে আমরা এত চাল একসঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৬০ হাজার মেট্রিক টন, ওএমএস ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন করে চাল মার্কেটে ছেড়েছি। এতে চালের বাজারে এ প্রভাব তো পড়বেই। আমরা বলতে চাই, অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে, চাল নিয়ে কোনো খেলা খেললে আমরা সব সময় প্রস্তুত আছি।’

খাদ্যমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে একসঙ্গে ৮১৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩৬০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আগে একজন ডিলার এক টন পেতেন, এখন তাঁরা বাড়িয়ে প্রত্যেক ডিলারকে দুই টন চাল দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি, চালের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। প্রতি মাসে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে ১৫ টাকা দরে এ চাল কিনতে পারবে।’
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort