রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নারী দিবসে পূজার নতুন অধ্যায় শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪.১২ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার তরুণ নায়িকা পূজা চেরী। অল্প সময়েই নিজের সম্ভাবনার জানান দিয়েছেন। বড় পর্দায় তার সাফল্যের হারও চমৎকার। সবশেষ গেলো বছরের অক্টোবরে ‘হৃদিতা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আজ বুধবার (৮ মার্চ) নারী দিবসে পূজা চেরীর নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘পরি’ মুক্তি পেয়েছে। ফলে বড় পর্দার পাশাপাশি সময়ের জনপ্রিয় মাধ্যম ওটিটিতেও তার অভিষেক হলো।

এ উপলক্ষে একটি ভিডিও বার্তায় পূজা বলেছেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এই নারী দিবস উপলক্ষে আমার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘পরি’ মুক্তি পেয়েছে।”

ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে পূজা বলেন, “কিছু কিছু প্রতিক্রিয়া পাচ্ছি, ইতিবাচক। সবাইকে বলবো, দীপ্ত প্লে সাবস্ক্রাইব করে ‘পরি’ দেখুন। ভালো লাগলে জানাবেন, অন্যদেরও বলবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আশাবাদী কাজটি নিয়ে। তাই আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।”

‘পরি’ মুক্তি পেয়েছে দেশের নতুন ওয়েব প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। আরও আছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

এই সিনেমায় পূজা চেরী অভিনয় করেছেন নাম ভূমিকায়। যিনি পাচারকারীদের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়েন। দেশে ফিরতে চাইলেও সুযোগ পান না। ক্রমশ তার জীবন অন্ধকারের ডুবতে থাকে। ঠিক তখনই আশার আলো হয়ে আসেন এক অভিনেতা। কিন্তু পর্দার সেই অভিনেতা কি বাস্তবেই পরির জন্য নায়ক হয়ে উঠতে পারবেন? সে প্রশ্নের জবাব পাওয়া যাবে সিনেমায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort