বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

নারায়ণগঞ্জে জয়ীতা সম্মাননা পেলেন ৫ নারী

  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৩৯ এএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী ফজিলাতুননেছা বলেন, জয়িতা মানে জয়ী নারী। জীবন সংগ্রামে অপ্রতিরোধ্য ও আত্নপ্রত্যয়ী নারীর নাম জয়িতা। তারা দেশের নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের অনন্য উদাহরণ। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করেছে। তারা পরিবার, সমাজ ও দেশের গর্ব। সরকার তাদের অসামান্য অর্জনের যথাযথ স্বীকৃতি প্রদান করছে। যার মাধ্যমে অন্যান্য নারীরাও অনুপ্রাণিত হচ্ছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম বেপারীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামিজা ইয়াসমিন, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নীসহ প্রমুখ।

 

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এবং অতিথিবৃন্দ জেলা পর্যায়ের ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করেন।

 

জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পারভীন আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লুবনা তারান্নুম, সফল জননী নারী আসমা আখতারি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেন যে নারী মোহসেনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী এড. নূরজাহানকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort