রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

নারায়ণগঞ্জ-৪ আসনে গণজোয়ার, মোহাম্মদ আলীর প্রচারণায় মুখর মাসদাইর

  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯.০৯ এএম
  • ৬৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এর মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মাসদাইর এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মাসদাইর কবরস্থান থেকে শুরু করে বেকারি মোড়, ঘোষের বাঘ গাইবান্ধা বাজার, পশ্চিম মাসদাইর প্রাইমারি স্কুলসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে হাতি মার্কার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যান তিনি।
এসময় এলাকাবাসীর মধ্যে দেখা যায় চরম উৎসাহ-উদ্দীপনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন, ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই মোহাম্মদ আলীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী ইশতেহার সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। প্রচারণাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “আমি এই এলাকার মাটি ও মানুষের সন্তান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজও মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে নারায়ণগঞ্জ-৪ আসনকে একটি উন্নয়ন বান্ধব ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।” স্থানীয় বাসিন্দারা জানান, একজন মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ আলীর প্রতি তাদের আস্থা রয়েছে। তারা মনে করেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort