মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দ্রোপদী মুর্মূ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৩.৪৪ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

ইতিহাস সৃষ্টি করে ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিনিই দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে চেয়ারে বসতে যাচ্ছেন।

সোমবার (১৮ জুলাই) নতুন প্রেসিডেন্ট বেছে নিতে প্রতিবেশী দেশটিতে ভোটগ্রহণ করা হয়।  দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী ছিলেন যশবন্ত সিনহা আর বিজেপি তথা এনডিএর প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু।

 

 

গত জুনে ভারতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ জুন প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়।

 

এরপর গত সোমবার ভারতের পার্লামেন্ট ও সব রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। দেশের পরবর্তী প্রেসিডেন্টকে বেছে নিতে সেদিন ভারতের সাড়ে ৪ হাজারেরও বেশি সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ৯৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ৯৯ দশমিক ১৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শতভাগ ভোট পড়েছে।

উল্লেখ্য, ভারতে প্রেসিডেন্ট নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সংসদ সদস্য, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম এবং দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কলম দিয়ে ভোট দিতে হয় সংসদ সদস্য, বিধায়কদের। সংসদ সদস্যদের জন্য থাকে সবুজ রঙের ব্যালট পেপার, বিধায়কদের জন্য গোলাপি রঙের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort