সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দ্যুতিময় শ্রাবণ্য তৌহিদা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২.১৮ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। পেশায় একজন চিকিৎসক হলেও ক্রিকেট নিয়ে নিয়মিত শো করার পাশাপাশি উপস্থাপনায় দ্যুতি ছড়ান টেলিভিশন অনুষ্ঠান ও করপোরেট প্রোগ্রামে। এ ছাড়া অভিনয় করেন নাটকে। ছয় বছর আগে পুত্র সন্তানের পর গত নভেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন এই তারকা। চাকরি, দুই সন্তান ও সংসার নিয়ে ব্যস্ততা থাকলেও বিরতি নেই শোবিজ অঙ্গনে। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে তার এই কর্মচঞ্চলতা এক ধাপ বেড়ে গেছে। তিনি বলেন, ‘বিভিন্ন করপোরেট প্রোগ্রাম ও টেলিভিশনের নিয়মিত আয়োজনের পাশাপাশি রমজান ও ঈদের অনুষ্ঠান নিয়ে কাজ করতে হচ্ছে। এই ব্যস্ততা ঈদ পর্যন্ত থাকবেই।’

ঈদের পরেও ফুরসত নেই শ্রাবণ্য তৌহিদার। বিভিন্ন প্রোগ্রামে সুন্দর উপস্থাপনায় দর্শকদের প্রাণবন্ত করে তুলবেন তিনি। এর মধ্যে অন্যতম আয়োজন ‘ভালোবাসা পদক’। শফিক রেহমানের হাত ধরে প্রবর্তিত হচ্ছে এই পদক প্রদান। ভিন্ন ঘরানার এই আয়োজন নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘এই অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলে সেটি অনুষ্ঠিত হবে এপ্রিলে। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা পদকের ঘোষণা দেওয়া হয়। সেই অনুষ্ঠানটিও আমি উপস্থাপনা করেছি।’ বছরজুড়ে উপস্থাপনায় ব্যস্ত থাকেন শ্রাবণ্য তৌহিদা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort