রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো : সাদরিল

  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৪ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল বলেছেন, সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) থেকে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো যে কোন মুল্যে এই আসন থেকে বিএনপি’র প্রার্থীকে আমরা বিজয় করে আনবো। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র মনোয়নয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

সাদরিল বলেন, আগামী নির্বাচনে আমাদের সবাই দেশের স্বার্থে জনগনের স্বার্থে কাজ করতে হবে যাতে করে আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে পারি। আমি আমাদের দলের নেতাকর্মীদের বলতে চাই আপনারা ঘরে ঘরে গিয়ে বিএনপি’র প্রার্থীর পক্ষে ভোট চাইবেন । কারন জনগনই আমাদের শক্তি জনগন আমাদের পাশে থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা । গনসংযোগকালে সাদরিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় সাদরিল আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে আহ্বান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজগর, যুবদল নেতা বাবুল, জহির, রনি, আব্দুল হক, মামুন, তাজউদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort