রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘তিস্তার পানি মধ্য রাতে বিপদসীমার ৫০ সে.মি. উপরে যেতে পারে’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১০.২৮ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রবল বেগে পানি ধেয়ে আসছে তিস্তা নদীর বাংলাদেশের নীলফামারীর ডালিয়া পয়েন্টের দিকে। আজ বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছে তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র। তিস্তা ব্যারাজ ও নদী তীরবর্তী মানুষজন জানান, বুধবার সারা দিন তিস্তা অববাহিকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে উজানের ঢলে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে চরের ফসলি মাঠ ও পথঘাট।

উজানের ঢলে পানি বেড়ে যাওয়ার কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছ, চাপানী; জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, শৌলমারী, কৈমারীসহ নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মধ্য রাতে এ পয়েন্টে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপরে উঠতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর তীরবর্তী বসবাসকারী মানুষ বন্যা কবলিত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort