সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • আপডেট সময় বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৪.২৭ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হলেন সাংবাদিকরা।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। তারা বিনোদন সাংবাদিকদের বিরুদ্ধে তানজিন তিশার অপেশাদার আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার ঘোষণা দেন। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সাংবাদিক তানভীর তারেক বলেন, আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই।

সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, চ্যানেল টুয়েন্টি ফোর একটি প্রথম সারির গণমাধ্যম। তিশার যদি কোনো অভিযোগ থাকে তবে সে আমাদের জানাতে পারতো। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে। আমাদের চ্যানেল তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার।

সাংবাদিক জাহিদ আকবর বলেন, তানজিন তিশার কাছে সাংবাদিক হিসেবে সঠিক তথ্য যে কেউ চাইতেই পারে। এতে ডিবিতে অভিযোগ জানানোর মতো কিছু ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানাই।

সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম একটি তথ্য জানতে চেয়ে তিশার কাছে ক্ষুদেবার্তা পাঠান। এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দেন। উড়িয়ে দেয়ার কথা বলেন। একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort