সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ডিভোর্স হবে জেনেই বিয়ে করেছিলেন মধুমিতা!

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪.২৯ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে এখন তিনি পুরোদস্তুর সিনেমার নায়িকা।

ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করে ফেলেন মধুমিতা। ২০১৫ সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন। তখন মধুমিতার বয়স ছিল মাত্র ২০ বছর। ভালোবেসে বিয়ে করলেও সেই সংসার স্থায়ী হয়নি। ২০১৯ সালেই বিবাহবিচ্ছেদ করে ফেলেন মধুমিতা ও সৌরভ।

সেই বিচ্ছেদের ইস্যু নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কলকাতার জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে মধুমিতা তার বিয়ে নিয়ে মন্তব্য করেন।

সৌরভ ও মধুমিতা বিয়ে করেছিলেন গোপনে। কেন লোকজন জানিয়ে, বড় আয়োজন করে বিয়ে করেননি, সেটার কারণ জানতে চাওয়া হয় মধুমিতার কাছে। জবাবে মধুমিতা বলেছেন, ‘কতগুলো টাকা খরচ করে লোককে খাওয়ানো। তারপর সেই ডিভোর্স হয়ে গেলে টাকাগুলো তো বেকার খরচ হবে। তারচেয়ে ওই টাকায় একটা বাড়ি কেনা ভালো।’

মধুমিতার এমন মন্তব্যের ভিডিওটি কদিন ধরে ঘুরছে নেটপাড়ায়। অগণিত নেতিবাচক মন্তব্যও ছুটে আসছে অভিনেত্রীর দিকে। অনেকেই বলছেন, ‘ডিভোর্স হবে জেনেই বিয়ে করেছিলেন মধুমিতা!’

বিয়েটাকে নিজের জীবনের ভুল হিসেবেই দেখেন মধুমিতা। গত বছরের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম, তবে ক্যারিয়ারে আরও বেশি ফোকাস করতে পারতাম।’

মধুমিতা বর্তমানে সিনেমা ও ওয়েবের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’। এটি হইচই-তে দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort