শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

টেস্টেও ধবলধোলাই বাংলাদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪.১২ এএম
  • ৫৫১ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের করতে হতো ২১৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮ রানে হেরেছে মমিনুলবাহিনী। এই পরাজয়ের ফলে টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের পক্ষে লড়েছেন সাকিব আল হাসান, খেলেছেন ৬৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। রানআউট হওয়ার আগে ৪৮ রান করেন মুশফিকুর রহীম। লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৫। তবে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটিও বাঁচানো যায়নি।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া স্পিনার সাজিদ খান দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের চার উইকেট নিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে, ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। সাজিদ খান ম্যাচসেরা ও আবিদ আলী সিরিজসেরা নির্বাচিত হন।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort