সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

জামালপুরে ট্রেনে আগুন

  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৩.৩১ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

তালহা বিন জসিম জানান, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

এছাড়াও জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি দল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort