সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তপ্ত বাক্যবিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৮.১৮ এএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের বৈঠকে ইউক্রেন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তপ্ত বাক্য বিনিময় করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের অধিবেশনে রাশিয়া পশ্চিমাদের প্রতি উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ তুলে বলেছে, ইউক্রেনে তারা ‘খাটি নাৎসি’-কে ক্ষমতায় বসিয়েছে।

জাতিসংঘে রাশিয়ান দূতের এমন কথার জবাবে পাল্টা কথার বান ছোড়েন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেন, ইউরোপ সীমান্তে লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া যেটা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া রাশিয়ার সাইবার হামলা বৃদ্ধি এবং অপপ্রচারের কথাও তুলে ধরেন তিনি।

লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, যথাযথ কারণ ছাড়াই ইউক্রেন এবং পশ্চিমা দেশে হামলার ছক তৈরি করছে। রাশিয়াকে তিন অগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেন।

ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ। তবে এ নিয়ে আপত্তি রয়েছে মস্কোর। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা।

ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়া দাবি জানায়, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। এছাড়া উত্তেজনা কমাতে মার্কিন সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছে ক্রেমলিন।

তবে তা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সব মিলিয়ে ইউরোপের এ অঞ্চলে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখছেন সামরিক বিশ্লেষকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort