সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে শাকিব-অপু

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৩.৪৪ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত জীবনের বৈরিতা ছাপিয়ে এখন সুসময়ই যাচ্ছে তাদের। গতকাল (১৫ জুলাই) একটি ভিডিওতে একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এবার একসঙ্গে জন্মদিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই দুই তারকা।

শাকিব খান ও অপু বিশ্বাসকে ফের একসঙ্গে দেখা গেল নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সামাজিকমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব-অপুকে।

জানা গেছে, নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান ও অপু বিশ্বাস জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?

এর আগে শুক্রবার (১৪ জুলাই) সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাকডোনাল্ডে যান শাকিব-অপু। সেখান থেকে বের হয়ে গাড়িতে ওঠার একটি ভিডিও ক্লিপ গতকাল নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort