রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

চুল ও ত্বকের সৌন্দর্য ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে নারকেলের পানি

  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ৪.৫৬ এএম
  • ৭১১ বার পড়া হয়েছে

অনেকেই চুল ভাল রাখতে নারকেল তেল ব্যবহার করে থাকেন। অনেকে আবার শুষ্কতা দূর করার জন্য নিয়মিত ত্বকে নারকেল তেল মাখেন।

তবে শুধু বাজারের নারকেল তেলই নয়, নারকেলের পানিতে রয়েছে এমন গুণ, যা কিনা আপনার ত্বক ও চুলের যত্নে দারুণ ফলদায়ক। কীভাবে ব্যবহার করবেন নারকেলের পানি? খবর সংবাদ প্রতিদিনের।

১. মুখে যদি বসন্তের দাগ বা ব্রণর দাগ থাকে, তাহলে নারকেল পানি তুলো ভিজিয়ে মুখ মুছে নিন। একমাস এটা করলেই দেখবেন দাগ একেবারে গায়েব।

২. তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বক। নারকেল পানি যে কোনও ত্বকের জন্যই ভীষণ উপকারি। যাদের ব্রণ হওয়ার খুব ধাত রয়েছে, তারা নারকেল পানি তুলো ভিজিয়ে সেটা দিয়ে মাঝে মধ্যেই মুখ মুছে নিন। দেখবেন এতে উপকার পাবেন।

৩. বর্ষাকালে অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। নারকেলের পানি হালকা গরম করে তা দিয়ে মাথায় মাসাজ করে নিন। দেখবেন খুব জলদি সমস্যা থেকে মুক্তি পাবেন। কিংবা শ্যাম্পু করার পরে নারকেল পানি দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুল উজ্জ্বলও যেমন হবে, তেমনি খুসকির সমস্যাও দূর হবে।

৪. বেসনের সঙ্গে নারকেল পানি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। তার মধ্যে অল্প মধুও মেশাতে পারেন। রোদে পোড়া ত্বকের জেল্লা ফেরাতে এই ফেসপ্যাক কিন্তু দারুণ কাজ করে।

৫. ঘামের দুর্গন্ধ দূর করতেও নারকেলের পানি দারুণ কাজ করে। শরীরের যে অংশগুলোতে বেশি ঘাম হয়, নারকেলের পানি তুলো ভিজিয়ে মুছে নিতে পারেন। কিংবা স্প্রেয়ার বোতলের মধ্যে নারকেল পানি ভরে স্প্রেও করতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort