সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গৌরী খানের রেস্টুরেন্টে রয়েছে গোপন দরজা!

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১.৫৬ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে

বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বিলাসবহুল রেস্টুরেন্ট ‘টোরি’ প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। এবার জানা গেল, এই রেস্টুরেন্টের এক কোণে রয়েছে একটি গোপন দরজা। যা খান পরিবারের সদস্যদের ব্যক্তিগত আনাগোনার জন্য ব্যবহৃত হয়।

গত বছর ফেব্রুয়ারিতে চালু হওয়া এই রেস্টুরেন্টটি এবার নতুন করে আলোচনায় আসলো এই গোপন দরজার রহস্য উন্মোচনের পর। ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের অন্দরমহলের অনেক অজানা তথ্য জানিয়েছেন।

তিনি নিশ্চিত করেছেন যে, রেস্টুরেন্টের একটি গোপন দরজা রয়েছে যা দিয়ে কেবল খান পরিবারের সদস্যরা প্রবেশ করেন। তবে এই দরজাটি ঠিক কোথায় অবস্থিত তা সাধারণের কাছে অজানা। খান পরিবারের ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্টেফান।

খান পরিবারের পছন্দের খাবারের তালিকাও প্রকাশ করেছেন স্টেফান। তিনি জানান, শাহরুখ খান গৌরী খান এবং তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান প্রায়শই ‘টোরি’ থেকে খাবার আনিয়ে খান। অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান তাদের বন্ধুদের নিয়ে প্রায়ই এই রেস্টুরেন্টে এসে খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন।

তার কথায়, ‘ওরা প্রায়ই আসেন। সময় না থাকলে ওরা খাবার অর্ডার করে দেন। আমরা ওদের বাড়ি পর্যন্ত খাবার পৌঁছে দিই। আব্রাম সুশি খেতে পছন্দ করে। আর অনেক উৎসবে আরিয়ান ও সুহানা তাদের বন্ধুদের নিয়ে আসেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort