রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

কোন জ্বরের কী উপসর্গ?

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৬.২৪ এএম
  • ৬৪৪ বার পড়া হয়েছে

কখনো তীব্র গরম, আবার কখনো হঠাৎ বৃষ্টি। বিশেষ করে এই শ্রাবণে চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর ও সর্দি-কাশি।

প্রতি ঘরেই কেউ না কেউ জ্বরে, ঠান্ডায় আক্রান্ত। কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, অনেকের আবার প্রয়োজন হচ্ছে চিকিৎসকের পরামর্শের। তারপরও জ্বর নিয়ে আতঙ্ক জনমনে। কারণ জ্বর রোগের উপসর্গমাত্র।

আমরা এখনও করোনাকাল অতিক্রম করছি। ফলে জ্বরে ভুগলে অনেকেই করোনায় আক্রান্ত্র মনে করছেন। অনেকে আবার ভাবছেন ডেঙ্গুজ্বর কিনা? তবে প্রতিটি জ্বরের বেশ কিছু কমন উপসর্গ যেমন রয়েছে, তেমনি আলাদা উপসর্গও রয়েছে। যো দেখে রোগের ধরণ নির্ণয় করা সম্ভব। জ্বরের লক্ষ্মণ ও উপসর্গ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত। আসুন জেনে নেই কোন জ্বরের কী উপসর্গ:

সাধারণ জ্বর

* শরীরে জ্বর থাকবে (তাপমাত্রা কমবে-বাড়বে)
* হাঁচি ও কাশি থাকে
* নাক দিয়ে অনেকের পানি পড়তে পারে
* শ্বাসকষ্ট কিংবা গলা ব্যথা থাকবে না

করোনা জ্বর

* শরীরে জ্বর থাকবে
* সর্দি ও কফ থাকবে
* গলা ব্যথা থাকবে
* কিছুদিনের জন্য ঘ্রাণ চলে যেতে পারে
* মুখের স্বাদ নষ্ট হতে পারে
* অনেকের শ্বাসকষ্ট হতে পারে

ডেঙ্গু জ্বর

* শরীরে জ্বর থাকবে ( উচ্চ তাপমাত্রা)
* গায়ে প্রচণ্ড ব্যথা থাকবে
* মাথাব্যথা হয়
* চোখ ব্যথা হতে পারে
* অনেক সময় রক্তক্ষরণ হতে পারে

মৌসুমী জ্বর থেকে বাঁচতে বিনা প্রয়োজনে রোদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ২-৩ দিনের বেশি জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort