বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

কৃষকরা ফসলের ন্যায্য দাম পেলে শষ্য উৎপাদনে আরও উৎসাহি হবে : খাদ্য উপদেষ্টা

  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫, ১০.৩২ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, কৃষকরা যাতে তাদের আবাদকৃত ফসলের ন্যায্য দাম পায় সে ব্যাপারে সরকার খুবই সতর্কতার সাথে কাজ করছে। বর্তমানে চালের দাম সহনীয় পর্যায়ে এলেও কৃষকদেরও ন্যায্য দাম পেতে হবে।

কারণ, কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শষ্য উৎপাদনে আরও উৎসাহি হবে। তাই সরকার এ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে।

শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিএসডি এলাকায় সাইলো’র নির্মাধিন খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নারায়ণগঞ্জের খাদ্য গুদামগুলোর বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, নির্মাণাধীন সাইলো গুদাম পরিদর্শন, কাজের অগ্রগতি যাতে তরান্বিত যাতে করা যায় সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে পরামর্শ ও উপদেশ দেয়া হয়েছে।

মোটামুটিভাবে আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে। আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো। সারা দেশে এবার আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। সুতরা আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি সেজন্য সাইলোগুলো পরিদর্শন করছি।

এখানে মজুদ করার মতো ভালো জায়গা রয়েছে। সারা দেশের সঙ্গে যোগাযোগে নদীপথে ও সড়ক পথে চলাচল করা যায়, একটু চেষ্টা করলে রেলপথেও যোগাযোগ করা যাবে।

এ বছর বোরোর আশানুরূপ ফলনের কথা উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে। এতে করে আমরা একটি ভালো মজুদ গড়ে তুলতে পারবো। বোরোর পাশাপাশি অন্য ফসলের উৎপাদনও যদি ভালো হয় তাহলে টিসিবি এবং ওএমএস সহ সরকারের খাদ্য বিষয়ক কর্মসূচিগুলো আমরা আরও ব্যাপকভাবে বাড়াতে পারবো। চালের দাম ক্রমান্বয়ে আকেরটু কমে আসলে আটার দামও কমে যাবে।

এছাড়া টিসিবির ভূয়া কার্ড বাতিল করে ভোক্তাদের নতুন করে স্মার্ট কার্ড দেয়ার কথাও জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মিলগুলোতে মোটা চাল কেটে চিকন করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, এটি আমরা তদন্ত করে দেখছি। তারা অস্বীকার করলেও বড় যে চাল মিলগুলো রয়েছে, সেগুলোতে আমরা তদন্ত করছি। যদি চাল কেটে চিকন করা হয়, এটা যাতে না করা হয়- এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।

গম ও আটার দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমাদের মধ্যবিত্ত সমাজে সকলে আমরা এক বেলা রুটি খাই। আগে মানুষ তিনবেলা ভাত খেতো। সেক্ষেত্রে আমাদের দেশে গমের চাহিদা রয়েছে বছরে কমপক্ষে ৭০ লক্ষ টন। আমাদের দেশে গমের আভ্যন্তরীন উৎপাদন ১০ লক্ষ টন। বাকী ৬০ লক্ষ টন গম বেসরকারিভাবে আমদানি করতে হয়।

সরকারিভাবে আমরা যেটা আমদানি করি সেটার কিছু পরিমান ওএমএসে দেই। বাকিটা আমাদের রেশনিংয়ে পুলিশ-মিলিটারী-আনসার ও জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম সহ খাদ্য নিয়ন্ত্রক বিভাগের কর্মকর্তারা।

খাদ্য গুদাম পরিদর্শন শেষে খাদ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার নারায়ণগঞ্জের সার্কিট হাউজে গিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার সাথে জেলার খাদ্য মজুদ এবং ওএমএস সহ বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort