রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

কান উৎসব মাতালো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫.২৩ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার। যেখানে রয়েছেন স্কোরসেস, ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরোদের মতো তারকারা।

সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর জুটি হয়েছেন হলিউডের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেস ও সুপারস্টার ডি ক্যাপ্রিও। উৎসবে ছিল তাদের ঝলমলে উপস্থিতি।

৩ ঘন্টা ২৬ মিনিটের চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পায়। প্রিমিয়ার থিয়েটারের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে দাঁড়িয়ে থাকা ওভেশনে স্কোরসেসের প্রতিক্রিয়া দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, দর্শকদের অভিবাদনে খুশি স্কোরসেস, তিনি করতালি গ্রহণ করছেন। মুখে হাসি এবং কৃতজ্ঞতায় মাথা নেড়ে চারপাশ তাকাতে দেখা যায় এই প্রবীণ পরিচালককে। এরপর স্কোরসেস মাইক্রোফোন হাতে নেন এবং সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সিনেমাটির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। আমার পুরানো বন্ধু বব এবং লিও, জেসি ও লিলি। আমরা কয়েক বছর আগে ওকলাহোমাতে এর শুটিং করেছি। ঘুরে আসতে সময় লেগেছে, তবে অ্যাপল আমাদের জন্য দুর্দান্ত কাজ করেছে।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ এই বছর কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি। ২০১৭ সালে প্রকাশিত ডেভিড গ্রানের লেখা বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’র ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই বাজিমাত করেছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। ২০২৩ সালের ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort