শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

করোনাকালে ১ কোটির বেশি মুসল্লির ওমরাহ পালন

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৪.১২ এএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি বন্ধ রেখেছিল সৌদি আরব। এমনকি হজের সময়ও বাইরে থেকে কেউ গিয়ে হজ আদায়ের অনুমতি ছিল না। ফলে এই বছর ও বিগত বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে পবিত্র হজ আয়োজন করছে সৌদি আরব।

তবে সফলভাবে হজ আয়োজন করতে পেরে সারাবিশ্বের মুসলিমদের জন্য স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালনের সুবিধা উন্মুক্ত করছে দেশটি। এরপর সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর মাধ্যমে ওমরাহ পালন শুরু হয়। ধীরে ধীরে অংশগ্রহণের সংখ্যা বাড়ানোও হয়। ফলে করোনাকালীন এই সময়কালে এক কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানা গেছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছর বা তার বেশি বয়স্করা কেবল ওমরার অনুমতি পাবেন। স্থানীয়দের মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী যারা দুই ডোজ টিকা নিয়েছে, তাদেরও ওমরাহ আদায়ের সুযোগ রয়েছে। এরপর ১২ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু হয়েছে বলে জানায় সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

 

তবে যারা চীনের তৈরি টিকার উভয় ডোজ নিয়েছেন, ওমরাহ পালনে সৌদি আরবে যেতে তাদের ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার বাড়তি বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort