শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

ঐক্যের আহ্বান মুফতি মনির হোসেন কাসেমীর

  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১১.৪৭ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের কুতুবপুরে আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় দলীয় ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান-কে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বাস্তবায়ন করতে হলে বিএনপির প্রতীক ও দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মুফতি মনির হোসেন কাসেমী আরও বলেন, “স্থানীয়ভাবে যদি আমি কিছু হতে পারি, তাহলে সেটার পেছনে এই এলাকার ত্যাগী নেতাকর্মীদের অবদান রয়েছে। আপনারা সবাই জনপ্রিয় নেতৃত্বকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। এই ভালোবাসা থেকেই সবাই সঠিক সিদ্ধান্ত নেবেন— ইনশাআল্লাহ।”

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিভ্রান্তি ও ষড়যন্ত্রে কান না দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল ও জনগণের স্বার্থে সবাইকে শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, মুজাহিদুল আলম সায়ফুল, এস. এম. আতিকুর রহমান, বদরুল ইসলাম মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort