শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

এনসিপি আল আমিনের উপর হামলার চেষ্টাকারী গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১২.১১ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিন। ২৪ বছর বয়সী এ যুবক গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে।

তিনি কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।

“আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এই ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত তদন্তের পর জানানো যাবে”, যোগ করেন তিনি।

গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগকালে এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী আল আমিন।

আল-আমিন মোবাইল ফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।

“ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে বলেন, ‘এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে’। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন”, যোগ করেন এনসিপি প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort