সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঈদের দেড় ডজন নাটকে মানসী প্রকৃতি

  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৪.১০ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি নিয়মিত কাজ করছেন নাটক-সিনেমায়। আসন্ন ঈদের নাটকের শুটিংয়ে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশকিছু কাজ শেষ করেছেন তিনি। এবারের ঈদে প্রকৃতিকে একক ও ধারাবাহিক নাটক মিলিয়ে দেড় ডজন নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য একক নাটক হচ্ছে এস এ হক অলিক পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’, আদিবাসী মিজানের ‘মা পুত ব্যাক্কল ২’, শামসুল আলমের ‘পাশের ঘরের মিষ্টি ভাবী’, সাগর খানের ‘আমার স্বপ্ন তুমি’, এম এ এইচ হান্নানের ‘বখাটে প্রেম’, শফিক বাবুর ‘হাবভাব’। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে নাসির উদ্দিন মাসুদের সাত পর্বের ‘সুপার সিক্স’। অন্যদিকে, মানসী অভিনতি প্রচারের অপেক্ষায় আছে আরও দুটি ধারাবাহিক নাটক। এগুলো হচ্ছে ফরিদুল হাসানের ‘ফাঁপড়’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’। অচিরেই ধারাবাহিক দুটি প্রচারে আসবে বলে জানান মানসী। এছাড়াও আরও কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানিয়েছেন প্রকৃতি। প্রচারের অপেক্ষায় আছে গাজী গ্রুপের নতুন একটি বিজ্ঞাপন। মানসী প্রকৃতি বলেন, ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে পূর্বের করা কিছু কাজও রয়েছে। সবমিলিয়ে প্রায় ২০টি নাটকে এবারের ঈদে আমাকে দেখা যাবে। তবে প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে ভিন্নতা রয়েছে। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দর্শক নতুনত্ব খুঁজে পাবে। এদিকে, প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি সিনেমা ‘যন্ত্রণা’ এবং ‘দুই ঘণ্টা দশ মিনিট’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort