মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইহুদিদের রাশিয়া ছাড়ার হিড়িক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১০.২১ পিএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার কয়েক ঘণ্টা পরই ৪৩ বছর বয়সী ক্যান্সার বিশেষজ্ঞ ও একটি মেডিকেল দাতব্য সংস্থার পরিচালক ইলিয়া ফমিন্টসেভ প্রতিবাদ করতে মস্কোর রাস্তায় নেমেছিলেন। তাকে গ্রেফতার করে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ইউক্রেনে মস্কোর ‘বিশেষ সামরিক অভিযানের’ বিরুদ্ধে অবস্থান নেওয়া আরও অনেকের মতো ইলিয়া ফমিন্টসেভ ভবিষ্যত নিয়ে শঙ্কায় রাশিয়া ছাড়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন।

যুদ্ধ বিরোধী রুশ নাগরিকরা তুরস্ক, জর্জিয়া ও আর্মেনিয়ায় চলে গেলেও একজন বৃদ্ধ রোগীর পরামর্শে ইলিয়া তার ইহুদি বংশের প্রমাণের নথি সংগ্রহ করতে শুরু করেন এবং ইসরাইলি কনস্যুলেটে যোগাযোগ করেন।

তেল আবিবে নিজের নতুন বাড়িতে বসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ইহুদি বংশোদ্ভূত এবং আমার জন্য দেশত্যাগ করার একমাত্র বিকল্প ছিল ইসরাইল।

তিনি আরও বলেন, অধিকাংশ দেশেই নিজের বৈধ অবস্থান তৈরি করা অসম্ভব। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা ব্যবসা করাও অসম্ভব। ইসরাইল আমার কাছে একমাত্র বিকল্প ছিল এবং আমি প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নিয়েছিলাম।

রাশিয়া থেকে ইহুদিদের দেশত্যাগের একটি নতুন ঢেউয়ের অংশ ইলিয়া। যদিও আগের প্রাক-বিপ্লবী এবং সোভিয়েত-পরবর্তী দেশত্যাগের মতো বিপুল সংখ্যক ইহুদি এই দফায় রাশিয়া ছাড়ছেন না। সে সময় হাজার হাজার ইহুদি রাশিয়া থেকে ইসরাইল পাড়ি জমিয়েছিল।

ইসরাইলি সরকারের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ২০ হাজার ২৪৬ জন রাশিয়ান ইসরাইলে এসেছে। অন্যদিকে পুরো ২০১৯ সাল জুড়ে মাত্র ১৫ হাজার ৯৩০ জন রাশিয়ান ইসরাইল এসেছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort