মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা ইরানের, নিহত ৯

  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪১ এএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

ইরাকের কুর্দিশ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড। হামলায় ইরাকে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের মধ্যে দু’জন গর্ভবতী নারী ছিলেন।

বৃহস্পতিবারের সকালের দিকে প্রদেশের এরবিল ও সুলাইমানিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরাকের কুর্দিশ প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজানশি।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বারাজানশি।

ইরাকের কুর্দি প্রদেশের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রদেশের ১০টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রেভোলুশনারি গার্ড।

কুর্দিস্তান বেশ কিছু অংশ ইরান ও বাকি অংশ সীমান্তবর্তী ইরাকে পড়েছে। তবে এই অঞ্চলটি বরাবরই স্বাধীনতাকামী এবং ইরান ও ইরাকের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি চায়। কোমালা নামের একটি রাজনৈতিক গোষ্ঠী সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।

সম্প্রতি পুলিশ হেফাজতে নির্যাতনের ফলে নিহত তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। সেই বিক্ষোভে ইরাকের কুর্দিশ অঞ্চল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর।

তাদের এই অভিযোগের পক্ষে শাসকগোষ্ঠীর যুক্তি— মাশা আমিনি একজন কুর্দি এবং তার আত্মীয় স্বজনরা কুর্দিস্তানের স্বাধীনতাকামী দল কোমালার নেতৃত্বে রয়েছে।

ইরানের সেনাবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশের বিক্ষোভ দমন করতেই ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort