মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৪.০৮ এএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা ইংলিশ চ্যানেলের হিমায়িত পানিতে ডুবে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। বুধবার স্থানীয় সময় ভোরের দিকে নৌকাডুবিতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে যুক্তরাজ্য সরকার জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার ভোরের দিকে কেন্ট এবং ফ্রান্সের মধ্যবর্তী ইংলিশ চ্যানেলের হিমশীতল ঠাণ্ডা পানিতে একটি ছোট নৌকা ডুবে গেছে। আর এই ঘটনা দেখেছেন মাছ ধরার অন্য একটি ট্রলারে থাকা জেলেরা।

পরে মাছ ধরার ট্রলারের চালক ডুবে যাওয়া নৌকার কাছে যান। এ সময় ওই ট্রলারের ক্রুরা ডুবে যাওয়া নৌকার ৩১ আরোহীকে নাটকীয়ভাবে উদ্ধার করেন। ট্রলার থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজনের পরনে কেবল টি-শার্ট এবং পাতলা লাইফজ্যাকেট। নৌকা ডুবে যাওয়ায় তারা সাহায্যের জন্য চিৎকার করেন।

ভিডিওটি শেয়ার করেছেন মাছ ধরার ট্রলারের মালিক বেন স্কয়ার। এতে দেখা যায়, ক্রু সদস্যরা পানি ও নৌকা থেকে লোকজনকে রশি দিয়ে টেনে তুলছেন। নৌকাটি পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় অভিবাসীরা সহায়তার জন্য চিৎকার করেন। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতেও দেখা যায় তাদের।

এলবিসি রেডিও স্টেশন বলেছে, নৌকাটি থেকে ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। রয়টার্সের একজন সাংবাদিক ডোভার বন্দরের লাইফবোট স্টেশনের একটি জাহাজ থেকে ব্যাগে করে মরদেহ সরিয়ে নিতে দেখেছেন বলে জানিয়েছেন।

এর আগে, গত বছরের নভেম্বরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। সেই সময় এই দুর্ঘটনায় অন্তত ২৭ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটে।

এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort