মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে (সেকমো) রাজুকে ঘিরে অভিযোগ,টেস্ট বানিজ্য ও বিদেশী ঔষধ বানিজ্য রমরমা ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন ফরিদপুরের ভাঙ্গায় অভিনব কায়দায় চুরি বিবাদী স্বরসতী গং দের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ে সুস্মিতা রানীর ফতুল্লা থানায় অভিযোগ টি হুবহু তুলে ধরা হল।  চরসৈয়দপুরে চাঁদা না দেওয়ায় রং কারখানায় হামলার হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত বিএনপি নেতার প্রশংসায় ওসির বক্তব্য, ফেসবুকে সমালোচনা কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলের শ্রদ্ধাঞ্জলি বক্তাবলীতে আ.লীগ-বিএনপির ‘মাটি কাটা সিন্ডিকেট’ বৈঠকে ডিবির হানা বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবিতে ৭ ছাত্র সংগঠনের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব – পায়েল

  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪.৩৫ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। মি-টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন তিনি। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন। ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নায়িকা। বিস্ময়কর বিষয় হলো, এবার সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখে আলোচনায় তিনি।

সুইসাইড নোটে পায়েল ঘোষ লিখেছেন—‘আমি পায়েল ঘোষ। আমি যদি মারা যাই বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাই তাহলে কে দায়ী হবে?’

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘মি-টু’ অভিযোগ এনে খবরের শিরোনামে উঠে এসেছিল পায়েল ঘোষ। এবার সোশ্যাল মিডিয়ায় অসামপ্ত সুইসাইড নোট লিখে ফের নজরে পড়লেন তিনি। সরাসরি কারো বিরুদ্ধে অভিযোগ না করেও, নিজের মৃত্যুর কথা বললেন এ অভিনেত্রী।

এরপর কিছুটা সময়ের বিরতি নেওয়ার পর নিজের একটি ছবি পোস্ট করে পায়েল ঘোষ আরেকটি স্ট্যাটাস দেন। তাতে এ অভিনেত্রী লিখেন,‘ওড়িশা পুলিশ আমার বাড়িতে আসবে। আমার যদি কিছু হয়ে থাকে তাহলে কেউ বাঁচবে না। আমার ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে যে আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কিনা।’

হুঁশিয়ারি উচ্চারণ করে পায়েল ঘোষ লিখেন,‘আমি কিন্তু সুশান্ত সিং রাজপুত নই, আমি পায়েল ঘোষ। আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব।’

অভিনেত্রী পায়েল ঘোষের এই পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ পোস্টের মানে খোঁজার চেষ্টা করছেন নেটিজেনরা। পাশাপাশি অভিনেত্রী পায়েলকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। তবে কেন তিনি এই পোস্ট দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে হঠাৎ করে এমন পোস্ট কেন করেছেন পায়েল, তা কিন্তু স্পষ্ট করেননি। দুই বছর আগে যখন পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। তখন তার সঙ্গে গলা মিলিয়ে ছিলেন কঙ্গনা রানাউত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort