রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আবারও নৌকা বিজয়ী হবে : এনামুল হক শামীম

  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪.৩৬ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আগামী নির্বাচনে আবারও নৌকা বিজয়ী হবে। সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে জনগণ আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নৌ পথে নড়িয়া লঞ্চঘাটে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দ্বিতীয়বারের মতো তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এ কে এম এনামুল হক শামীম নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কাজ করা আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করবো। শরীয়তপুরকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট জেলায় পরিণত করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort