শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

আদমজীতে ভূমিকম্পে হেলে পড়েছে ৪ তলা ভবন, চরম আতঙ্ক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮.৪২ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সারাদেশ, আর তার সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।

এই কম্পনে বিভিন্ন স্থানে কমপক্ষে ২৫টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আদমজী নতুন বাজার এলাকায় সায়েমের মালিকানাধীন চারতলা ভবনটি ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে পাশের একটি ভবনের উপর হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার এক বাসিন্দা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্প শুরু হলে আমরা দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসি। পরে দেখতে পাই সায়েমের মালিকানাধীন চারতলা ভবনটি পাশের ভবনের দিকে ঝুঁকে পড়েছে।

তবে হেলে যাওয়া ভবনের মালিক সায়েমের বোন সিফা জানান, ভূমিকম্পের কারণে নয়, বরং সিটি করর্পোরেশনের ড্রেন নির্মাণের ফলেই তাদের বাড়িটি আগেই হেলে ছিল।

এদিকে, নতুন বাজার এলাকার বাসিন্দা সুজন নামে এক ব্যক্তি তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, ৫.২ মাত্রার ভূমিকম্পেই যদি এই অবস্থা হয়, তাহলে বড় ধরনের ভূমিকম্প হলে কী হবে? এই হেলে পড়া ভবনটির এখন কোনো ব্যবস্থা না করা হলে যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort