সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আট বছর জেল হতে পারে শাকিরার

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৩.১১ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

জনপ্রিয় গায়িকা শাকিরা। কিছুদিন আগে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। এবার আইনি জটিলতায় তিনি। এমনকি আট বছর জেলও হতে পারে তার।

শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির মামলা করেছিলেন স্পেনের এক আইনজীবী। ওই আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন এই গায়িকা। এখন এই মামলায় শাকিরার আট বছরের বেশি কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন সেই আইনজীবী। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে রয়টার্স।

অভিযোগ প্রমাণ হলে জরিমানা ও কারাদণ্ড হতে পারে শাকিরার। তবে এ ব্যাপারে শাকিরা ও সেই আইনজীবীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত সপ্তাহে এই মামলা নিষ্পত্তির জন্য শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন সেই স্প্যানিশ আইনজীবী। কিন্তু শাকিরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গায়িকা যে নির্দোষ তা নিয়ে কোনো সন্দেহ নেই, এজন্য মামলা নিষ্পত্তির প্রস্তাব গ্রহণ করেননি।’ তবে মামলাটি নিষ্পত্তির জন্য কী শর্ত দেওয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে শাকিরা জানান, ২০১৫ সালে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। সেখানে পিকে ও দুই সন্তানের সঙ্গে বসবাস করতেন। তার দাবি, তার লিগ্যাল টিমের বারণ সত্ত্বেও ১ কোটি ৭২ ইউরো কর দিয়েছেন। তাই আপাতত তার কোনো কর বাকি নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort