সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

‘অশ্লীল’ মন্তব্যের শিকার অন্তঃসত্ত্বা শুভশ্রী

  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৯.১৫ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত জুন মাসে খবরটি জানান এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী।

গত ৩ নভেম্বর ছিল শুভশ্রীর জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে নানা আয়োজন করেন তার স্বামী রাজ চক্রবর্তী। এদিন নীল রঙের গাউন পরেছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়া নামে একজন লিখেছেন, ‘খুব বাজে লাগছে।’ মাঈনুল লিখেছেন, ‘শুভশ্রী আপনাকে লাগছে খুব বিশ্রী।’ মণি মণ্ডল লিখেন, ‘কী বাজে লাগছে দেখতে মাগো। এরা কি করে অভিনেত্রী হয়।’ সুদীপ্ত লিখেছেন, ‘ভয়ঙ্কর লাগছে।’ তা ছাড়াও অসংখ্য অশ্লীল মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য। নেটদুনিয়ায় জোর চর্চা চললেও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শুভশ্রী।

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন প্রায় ৩ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort