শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

৩ মাস পর মেহেদী হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৩.২১ এএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

দেওভোগে মেহেদী হত্যার ঘটনায় মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৯ অক্টোবর) অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম ওমর (২৭)। র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ জুলাই ফতুল্লা পশ্চিম দেওভোগ এলাকায় রাত অনুমান সাড়ে ১০টায় অত্যন্ত নৃশংস ভাবে মেহেদী হাসান হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান (২১) ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথা মিয়া পাড়াস্থ একটি হোসিয়ারি কারখানায় কাজ করত। পূর্ব শত্রুতার জের ধরে গত ৩০ জুলাই গ্রেপ্তারকৃত আসামী ওমর সহ আরও ১১/১২ জন নিহত মেহেদী হাসানকে এলোপাতারি মারপিট করিয়া ও ধারালো ছোড়া, চাকু দিয়ে উপর্যপুরি আঘাত করিয়া, ভিকটিমের বুকের ডান পাশে ছোট-বড় ১৪ টি গভীর ক্ষত বিশিষ্ট গুরুতর রক্তাক্ত কাটা-জখম করে। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ভিকটিমের বোন কর্তৃক ভিকটিমকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort