রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২.৪১ এএম
  • ২৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মাহিম : সম্প্রতি এক আন্তরিক ও হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী পারিবারিক সাহিত্য আড্ডা, যেখানে মোড়ক উন্মোচন করা হয় বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগঠক মোঃ মামুন হোসেন-এর একক প্রবন্ধ গ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”। এ বইটি তিনি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে উৎসর্গ করেছেন তাঁর মাতৃতুল্য বড় বোন মায়া আক্তারের নামে, যা অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।অনুষ্ঠানটি ছিল একেবারেই ঘরোয়া, তবে ভাবগম্ভীর ও প্রাণবন্ত। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাহিত্যচর্চার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। বইয়ের মোড়ক উন্মোচনের পর লেখক তাঁর গ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরেন এবং লেখালেখির পেছনের অনুপ্রেরণার গল্প শোনান। উপস্থিত সকলে মনোযোগ সহকারে তাঁর বক্তব্য শোনেন এবং বইটির বিভিন্ন প্রবন্ধ নিয়ে আলোচনা করেন।পারিবারিক সাহিত্য আড্ডা আমাদের জীবনের এক অনন্য আনন্দের অংশ। ব্যস্ততার ভিড়ে যখন আমরা কিছু সময় বের করে একসাথে বসি—গল্প, কবিতা কিংবা প্রবন্ধ পাঠ করি—তখন সম্পর্কগুলো আরও গভীর ও প্রাণবন্ত হয়ে ওঠে। এই ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।
বিশেষ করে ছোটদের জন্য এটি এক চমৎকার শিক্ষার ক্ষেত্র। তারা বড়দের কাছ থেকে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ পায় এবং নিজের ভাব প্রকাশের সাহস অর্জন করে। অন্যদিকে বড়দের জন্য এটি হয়ে ওঠে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় ও চিন্তার বিকাশের এক সুন্দর প্ল্যাটফর্ম।
এ ধরনের ছোট ছোট আয়োজনেই তৈরি হয় অসংখ্য মনভরা মুহূর্ত। একসাথে হাসি, গল্প আর চিন্তার আদান-প্রদান আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। সাহিত্যচর্চার মাধ্যমে আমাদের চিন্তাশক্তি প্রসারিত হয়, ভাষার প্রতি ভালোবাসা জন্ম নেয় এবং মননশীলতা বৃদ্ধি পায়।পারিবারিক সাহিত্য আড্ডা আমাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। আধুনিক জীবনের একাকীত্ব ও যান্ত্রিকতার মাঝে এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয়—পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর সাহিত্য সেই শক্তিকে করে আরও সমৃদ্ধ।পরিবারের মাঝে সাহিত্যচর্চার এই ধারা অব্যাহত থাকুক—এই প্রত্যাশাই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort