সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

২২৫ দিনে কুরআন মুখস্ত করেছে ৯ বছরের জান্নাত

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৩.৪৫ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

মাত্র আট মাস অর্থাৎ ২২৫ দিনে পবিত্র কুরআনে হাফেজ হয়েছে ৯ বছর বয়সী মিফতাহুল জান্নাত বিনতে হারুন।

জান্নাতের বাড়ি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকায়। তার বাবার নাম মাওলানা হারুনর রশিদ।

ওই এলাকার ‘কোটবাজার জামিয়া তাওহিদিয়া মহিলা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা’ থেকে প্রায় ৮ মাস অর্থাৎ ২২৫ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন জান্নাত। গত ২৫ জুন সে হেফজ ছবক সমাপ্তি করে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন।

মাওলানা মো. ইকবাল হোসাইন বলেন, ‘মেয়েটি অত্যন্ত মেধাবী। সকলের মেধা এক রকম হয় না। জান্নাত প্রতিদিন পড়াশোনায় ব্যস্ত থাকে। এর ফলস্বরূপ অল্প সময়ে সে পবিত্র কোরআন পুরো মুখস্থ করতে পেরেছে এবং হাফেজের খ্যাতি অর্জন করেছে।’

অনুভূতি প্রকাশ করে হাফেজ জান্নাত বলেন, ‘নিয়মিত অধ্যয়নের মাধ্যমে স্বপ্ন নিয়ে লক্ষ্য অর্জনে চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমার ও বাবার আশা পূর্ণ হয়েছে। আমি সকলের দোয়া কামনা করছি।’

বাবা মাওলানা হারুনর রশিদ বলেন, ‘আমার মেয়ে অল্প দিনে হাফেজ হয়ে বুকটা ভরিয়ে দিয়েছে। আশা ছিল মেয়েকে হাফেজ বানাব। সেই আশা আল্লাহ্ পূর্ণ করেছেন। আমার মেয়ে মিফতাহুল জান্নাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort