রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন। ধামগড়ে আবুল কালামের ধানের শীষের পক্ষে মোমেন ভুইয়ার নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ মামুনুল হক ধোঁকাবাজ: নান্নু মুন্সি রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণার কার্যালয় উদ্বোধন ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ

হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল অস্ট্রেলিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪.২১ এএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

লেবাননের প্রভাবশালী রাজনৈতিক দল হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুজ আজ বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ঘোষণায় মন্ত্রী বলেন, ‘এই সংগঠনটি ধারাবাহিকভাবে সন্ত্রাসী হামলার হুমকি দিয়ে যাচ্ছে এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে মদত দিচ্ছে। তাদের কার্যক্রমের কারণে অস্ট্রেলিয়ার নিরাপত্তার শঙ্কা রয়েছে। এ কারণেই হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখা হয়েছে।’

লেবাননের শিয়াপন্থী মুসলিমদের রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ইরান থেকে ব্যাপক সমর্থন পেয়ে থাকে। মোট তিন ভাগে বিভক্ত এই গোষ্ঠী- রাজনৈতিক দল, সশস্ত্র গোষ্ঠী ও শিয়া স্বেচ্ছাসেবক গোষ্ঠী।

১৯৯০ সালে লেবাননের গৃহযুদ্ধ অবসানের পর হিজবুল্লাহই ছিল দেশটির একমাত্র রাজনৈতিক গোষ্ঠী, যারা অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইসরায়েলের ওপর বেশ কয়েকবার রকেট হামলা চালানোর অভিযোগ রয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে এবং গোষ্ঠীটি সেসব হামলার দায় স্বীকারও করেছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দেশটিতে বসবাসরত কোনো ব্যক্তি হিজবুল্লাহর কোনো শাখার সদস্য হলে, তাকে অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। এ ছাড়া কালো তালিকাভুক্ত করা হবে গোষ্ঠীটিকে আর্থিকভাবে সহায়তাকারীদেরও।

এদিকে, অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। ক্যানবেরার ইসরায়েল দূতাবাস বলেছে, হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক শাখার মধ্যে কোনো তফাত নেই। সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ জরুরি ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort