শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সৎমায়ের নির্যাতনে শিশু মৃত্যুর অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৩.৩১ এএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎমায়ের নির্যাতনে সুমি আক্তার নামের এক শিশু (৮) নিহত হয়েছে। এ ঘটনায় তার সৎমা হালিমাতুস সাদিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার এ ঘটনায় মঙ্গলবার নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শিশুটির মা মোসা. রুমা মামলায় উল্লেখ করেন, সুমিকে তার সৎমা গত ২৯ ডিসেম্বর বেড়ানোর কথা বলে তাদের নিজ বাসায় নিয়ে যায়। শিশু সুমি আক্তার বাকপ্রতিবন্ধী ও চলাফেরা করতে পারে না। গতকাল সোমবার তার বাবা আংকুর মোড়ল তাকে জানায়, গত ৫ জানুয়ারি খাট থেকে পড়ে আঘাত পেয়েছে সুমি। এর কিছুক্ষণ পরই তার স্বামী মেয়ের লাশ নিয়ে তার বাড়িতে হাজির হয়।

রুমা তার মেয়ের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। এতে তার সন্দেহ হলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।

গ্রেফতারকৃত আসামি হালিমাতুস সাদিয়া (৩৭) চাঁদপুরের মতলবের বেলতলী এলাকার সত্তজিৎ রায়ের মেয়ে। তিনি মুসলিম হয়েছেন। তার আগের নাম গুলাবনী রায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পাঁচদিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort